ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শংকর দাস পবন, ঝালকাঠিঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমতাভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও বক্তারা মত প্রকাশ করেন।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার নারীরাও তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় নারীর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীর সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬