ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জেলার রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত বেলাল হোসেন তাদের থামাতে এগিয়ে যান। একপর্যায়ে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে বিলাল হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে আরমান হোসেনকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে ঢাকার কদমতলী এলাকার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

র‌্যাাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬