ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন প্রদানের আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরে এমপি ইলেন ভুট্টো একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো

আপডেট টাইম : ০৩:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬