ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।

সোমবার (৯ মার্চ) অভিযোগের বিষয়ে তদন্ত করতে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ।

অভিযোগকারী নারী কর্মী জানান, তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত রয়েছেন। তার অভিযোগ, অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন।

তিনি আরও জানান, আমি একজন নারী। আমার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে সে। বিভিন্ন অজুহাতে আমাকে ফোন করে এবং তার বাড়ি কিংবা আবাসিক হোটেলে যেতে বলে। আমি বারবার তাকে নিষেধ করেছি এবং বলেছি আমার সংসার আছে, এমন প্রস্তাব না দিতে। আমার সংসার ভাঙার চেষ্টা করবেন না এবং আমাকে ফোন দেবেন না বলেও জানিয়েছি। কিন্তু তারপরও সে ফোনে কুপ্রস্তাব দিয়েই যাচ্ছে। তার দেওয়া ফোন কলের রেকর্ডও আমার কাছে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি চাই।

এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী আনোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত অফিস ত্যাগ করেন এবং উপজেলা থেকে চলে যান।

বিভাগীয় তদন্তে আসা বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ বলেন, হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীর অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার আমরা তদন্ত করতে এসেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, বিষয়টি বিভাগীয় তদন্তের বিষয়। তদন্ত করে তারা ব্যবস্থা নিবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে

আপডেট টাইম : ০৬:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬