ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’

বিনোদন প্রতিবেদক: এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’।

ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘লেলিন’।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে আছেন লেলিন, যিনি বরিশালের স্থানীয় সন্ত্রাসী গ্রুপের নেতা। তার স্বপ্ন ধনী হওয়া এবং নিজের প্রেমিকা আঁখিকে বিয়ে করা। অল্প সময়ে ধনী ও প্রভাবশালী হওয়ার আশায় লেলিন বেছে নেয় সন্ত্রাসী পথ। সাইফুল, বিটলা, রুস্তম ও আদিলের সমন্বয়ে গড়া তার বাহিনী ক্রমে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষ, খুন ও অস্থিরতা ছড়িয়ে পড়ে।

প্রেমিকা আঁখি চেষ্টা করেন লেলিনকে সন্ত্রাসের পথ থেকে ফেরাতে। কিন্তু লেলিন থামে না। একদিন তার বাবা সামাদ মাঝি খুন হলে প্রতিশোধের আগুনে আরও বেপরোয়া হয়ে ওঠে লেলিন। ঘটনার জের ধরে সে প্রতিপক্ষের কয়েকজনকে হত্যা করে। পুলিশ তাকে খুঁজতে শুরু করে।

অন্যদিকে, পরিবারের সিদ্ধান্তে আঁখির বিয়ে ঠিক হয়। গায়ে হলুদের অনুষ্ঠানের দিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে আঁখি। লেলিন প্রতিশ্রুতি দিয়েছিল তাকে নিয়ে যাওয়ার, কিন্তু তার কোন হদিস নেই। পুলিশের তাড়া থেকে বাঁচতে লেলিন নদীতে ঝাঁপ দেয়। এভাবেই প্রেম, প্রতিশোধ এবং সন্ত্রাসের গল্পে এগোয় নাটকটি।

নাটকে লেলিন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, আঁখি চরিত্রে সাফা কবির। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘লেলিন’। দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’

আপডেট টাইম : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬