ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ডিএমপিতে ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ হলেন যারা

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ এবং শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন।

শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) যৌথভাবে নির্বাচিত হয়েছেন গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব এবং মোহাম্মদপুর থানার এসআই মো. জসিম।

সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান এবং গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম।

গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম উপস্থিত ছিলেন।

এছাড়া ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২

ডিএমপিতে ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ হলেন যারা

আপডেট টাইম : ০৭:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬