ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায়

মোঃ মুক্তাদির হোসেন:গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কর্তৃক উপহার হিসেবে প্রেরিত ১৫ কার্টুন সৌদী খেজুর উপজেলার ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সৌদী খেজুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ একেএম ফজলুল হক মিলন।
সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, রোজার মাসে সৌদি আরব হাদিয়া স্বরূপ উপহার সামগ্রী খেজুর প্রদান করে থাকে। খেজুর বিতরণে সুনিদিষ্ট কোনো নির্দেশনা নেই। সাধারণত গরিব, মেহনতি মানুষ ও খেটে খাওয়া মানুষ এবং যেহেতু রমজান মাস এর জন্য রোযাদারদের মাঝে বিতরণ করা সামাজিক নিয়ম থাকে। যেহেতু খেজুর পরিমাপে বেশি না হওয়াতে সাধারণ জনগণের মাঝে এটা বিতরণ করা সম্ভব হচ্ছে না। তাই মাদ্রাসা ও এতিমখানায় যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে যতটুকু সম্ভব তাদের মাঝে বিতরণ করা হবে। পরে তিনি উপস্থিত থেকে ৩০টি স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে চার কেজি করে খেজুর বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পাঠান মিঠু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক

কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায়

আপডেট টাইম : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬