ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন

হাফসা আক্তার :

রাজধানীর উত্তরায় সুবিধাবঞ্চিত শিশু ও পথশিশুদের জন্য ‘পথশিশুদের ঈদ আনন্দ’ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচির মাধ্যমে পথশিশু ও রাস্তার মানুষের জন্য তাদের পছন্দ অনুযায়ী নতুন জামা-কাপড় কিনে উপহার দেওয়া হয়।

রোববার সকাল ১০টায় রাজধানীর রাজলক্ষ্মী মাঠ-এ অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম এবং সঞ্চালনা করেন কামরুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা সেক্রেটারি বদিউজ্জামাল বকুল, জামায়াত নেতা আনোয়ার হোসাইন মোল্লা ও ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যার সমাধান করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সুশাসনের অভাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী এখনো রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও ঈদের আনন্দ সবার জন্য নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর কর্মসূচি থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষ যেন সমানভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রের ব্যর্থতার কারণেই আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ইচ্ছে পূরণ-৩’ কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

সেলিম উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সবার জন্য আনন্দঘন করতে সমাজের সক্ষম ও বিত্তবান মানুষদের এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে সবার সঙ্গে এবং কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না।

তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে ঈদের মূল ধারার আনন্দে সম্পৃক্ত করতে সমাজের সব শ্রেণির মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন

আপডেট টাইম : ০৫:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬