ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন

মামুন হোসেন, বিশেষ প্রতিনিধি, যশোরঃ

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকায় অবস্থিত আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে পবিত্র রমজান মাসে বড় পরিসরে ইতিকাফ অনুষ্ঠিত হচ্ছে। এ বছর প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি সেখানে ইতিকাফে অংশ নিয়েছেন, যাদের মধ্যে ৭৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি মুসল্লিরা ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামা থেকে এসেছেন। যদিও সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হয়, এখানে অনেকেই ১ রমজান থেকেই নফল ইতিকাফে বসেন এবং দিন যত গড়িয়েছে মুসল্লির সংখ্যাও তত বেড়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ মুসল্লিদের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ইফতার, রাতের খাবার ও সাহরির ব্যবস্থা করা হয়েছে নিজস্ব ব্যবস্থাপনায়। শিক্ষক, কর্মচারী ও প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর একটি বড় অংশ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আশরাফুল মাদারিস কর্তৃপক্ষ জানায়, শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার অনুসারীরা মূলত এখানে ইতিকাফে অংশ নেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার শায়খ ইব্রাহিম আফ্রিকি যশোরে অবস্থান করায় দেশ-বিদেশের বহু আলেম ও অনুসারী এই ইতিকাফে যোগ দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন

আপডেট টাইম : ০৫:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬