ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও নগদ অর্থের ব্যবহার কমাতে সকল ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) প্রধান কার্যালয়ে পৃথক ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক পেমেন্ট ব্যবস্থাকে ধাপে ধাপে ক্যাশলেস, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নিয়েছে।

বাংলা কিউআর, ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্ট অবকাঠামো, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেল (পিওএস) ও অনলাইন পেমেন্ট সম্প্রসারণের ফলে দেশে ডিজিটাল লেনদেনের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে বলে এতে উল্লেখ করা হয়।

ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের আওতায় খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বা মার্চেন্টদের লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে বাংলা কিউআর লেনদেনে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আনুষ্ঠানিকভাবে আর্থিক ব্যবস্থার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে নীতি নির্ধারণ, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সমন্বয় জোরদারের লক্ষ্যে প্রতিটি ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের ক্ষেত্রে ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রম সংশ্লিষ্ট উপ-ব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা আর এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত এক ধাপ নিচের কর্মকর্তা ইউনিটটির তত্ত্বাবধান করবেন। এ ছাড়া ব্যাংকের ক্ষেত্রে ইউনিটে কমপক্ষে চার জন এবং এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে কমপক্ষে দুই জন কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয়ের জন্য ব্যাংকের ক্ষেত্রে উপ-মহাব্যবস্থাপক বা সমপর্যায়ের একজন কর্মকর্তা ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আর এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের দুই ধাপ নিচের কর্মকর্তা এ দায়িত্ব পালন করবেন।
এ ছাড়াও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন, ডিজিটাল লেনদেন বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা, গ্রাহক সুরক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয় করাও ইউনিটটির দায়িত্বের মধ্যে থাকবে।

ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রতি বছর একটি পৃথক প্রতিবেদন প্রস্তুত করে পরিচালনা পর্ষদে উপস্থাপন করতে হবে এবং প্রতি বছরের মার্চ মাসের শেষ কর্ম দিবসের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা ও বাণিজ্য সংগঠনসহ সরকারি-বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে।

আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এ ইউনিট গঠন করে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আপডেট টাইম : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬