ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

টাঙ্গাইলে টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার পেলে ২৯ কিশোর ও যুবক। গতকাল সোমবার রাতে তারাবির নামাজের পর তাদের মধ্যে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামী বই বিতরণ করা হয়।

টাঙ্গাইল শহরের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি মহল্লার কিশোর ও যুবকদের নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে ব্যতিক্রমী এই প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করেন।

কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান জানান, শবে বরাতের দিন থেকে প্রতিযোগিতায় অংশ নিতে মহল্লার ৫২ জন কিশোর ও যুবক নাম লেখান। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবিরে উলার সঙ্গে আদায়ের শর্ত দেয়া হয়। এতে সফল হয় মোট ২৯ জন পুরস্কারপ্রাপ্ত হন।

তিনি আরো জানান, কিশোর ও যুবকদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোনো বিকল্প নেই। তাদের মোবাইল ফোনে আসক্তি কমিয়ে নামাজ ও ধর্মীয় কাজে উৎসাহিত এবং মসজিদমুখী করাই আমাদের মূল লক্ষ্য।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরশ তালুকদার বাসস’কে জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে আরো সুন্দর করবে। এতে কিশোর ও যুবকরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবেন। প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ থেকে অপসংস্কৃতি দূর হবে। সবার কাছে দোয়া চাই আল্লাহ্ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধক্ষ্য নাসির উদ্দিন টিটু, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমানসহ মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

আপডেট টাইম : ১২:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬