ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আমরা ডাক্তার নই, রাজনীতিবিদ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অনেক জেলায় ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা নেই। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। সব জেলা শহরে ডেঙ্গু চিকিৎসার কিট সরবরাহ করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে যেভাবে সচেতনতা বৃদ্ধি করা দরকার ছিল, সেটি করতে ব্যর্থ হয়েছে সরকার। আমরা রাজনীতিবিদ, ডাক্তার নই। আমরা সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু নির্মূলে গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, প্রতিটি জেলা শহরে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের শরীরে রক্তের প্লাটিলেট দেয়ার যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমি বছর দশেক আগে রংপুরে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম। তখন আমাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বেসরকারি হাসপাতালের সঙ্গে আলোচনা করে ফ্রি ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা করুন। এমন হতে পারে তারা ফ্রি চিকিৎসা দেবে খরচ বাবদ টাকা দেবে সরকার। শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ রোগে রক্তের প্রয়োজন পড়ে। আপনাদের যার যেখানে রক্ত দেয়া প্রয়োজন, সেভাবে রক্ত দিন। মানুষের পাশে দাঁড়ান, জনগণকে সচেতন করুন।

কাদের বলেন, প্রতিটি বেসরকারি হাসপাতালের সাথে সরকার চুক্তি করতে পারে। প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে চিকিৎসা বাবদ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে সরকারিভাবে সব খরচ দিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, সঠিক সময়ে এডিস মশা নির্মূলে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দুই সিটি কর্পোরেশন। সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতা সৃষ্টিতেও ব্যর্থ হয়েছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। মশা নিধনে যে ব্যবস্থা নেয়া হয়েছে তা অকার্যকর প্রমাণ হয়েছে।

কাদের বলেন, প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ, প্রতিদিন মারাও যাচ্ছে আক্রান্তরা। মানুষ এখন মশা দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারের কাউকে মশায় কামড়ালে আতঙ্কিত হয়ে পড়ে পুরো পরিবার।

জাপা চেয়ারম্যান বলেন, এখনই কার্যকর উদ্যোগ নিতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। এছাড়া প্রয়োজনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত দিয়ে সহায়তা করতেও জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর শিকদার লোটন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল আলম রুবেল প্রমুখ। মানববন্ধন শেষে প্রেস ক্লাব এলাকায় সচেতনতা লিফলেট বিতরণ করেন জিএম কাদেরসহ জাপার নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আমরা ডাক্তার নই, রাজনীতিবিদ

আপডেট টাইম : ১০:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯