ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে আর্জেন্টিনা ও স্পেনের বহুল আলোচিত ফিনালিসিমা। মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ফুটবল দল স্পেন ও কাতারের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় বদলে গেছে পুরো সূচি। ফলে এই উইন্ডোতে একমাত্র প্রীতি ম্যাচেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা। এটি হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাটিতে লিওনেল মেসিদের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য গতকাল (বুধবার) রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। গুয়াতেমালার বিপক্ষেও যথারীতি নেতৃত্ব দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।

মেসিকে কেন্দ্র করে আসন্ন বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার মিশনে নামতে চায় আলবিসেলেস্তেরা। যদিও ৩৮ বছর পেরোনো এই মহাতারকা এখনও তার খেলার বিষয়টি নিশ্চিত করে জানাননি। আসন্ন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টাইন স্কোয়াডে নেই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। মূলত চোটের কারণে তারা মাঠের আছেন।

ইনজুরিমুক্ত হয়ে উঠলেও, এখনও খেলার জন্য ফিট ঘোষিত হননি ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ। শারীরিক জটিলতায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা লিসান্দ্রো মার্টিনেজ ও মাংসপেশির চোটে থাকা রিয়াল বেটিসের লো সেলসোর জায়গায় অন্যরা সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস।

এ ছাড়া স্কোয়াডে আছেন রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ তারকারা। গত নভেম্বরে আর্জেন্টিনার সর্বশেষ অ্যাঙ্গোলা ম্যাচের অনুপস্থিত মার্কাস আকুনাও দলে ফিরেছেন। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বিতর্কের জন্ম দেওয়া জিয়ানলুকা প্রেস্তিয়ানিকেও ডেকেছেন স্কালোনি। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ভিনি, চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে তিনি নিষিদ্ধও হয়েছিলেন।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, টমাস প্যালাসিওস, নিকোলাস তালিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়েগো আলমাদা
ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেট টাইম : ০৩:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬