ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

২১ ক্রুকে জীবিত উদ্ধার

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: উত্তাল বঙ্গোপসাগরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ক্লিংকারবাহী জাহাজ এমভি টিটু-১৮ ও এমভি টিটু-১৯ ডুবির ঘটনায় ২১ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী।

নিখোঁজ ক্রুদের উদ্ধারে নৌবাহিনী জাহাজ দুর্জয়, সুরভী, শৈবাল, সোয়াডস্ টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার অভিযান অব্যাহত রেখেছে ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তাল বঙ্গোপসাগরে নিমজ্জিত দুটি ক্লিংকারবাহী জাহাজের মধ্যে এমভি টিটু-১৮ থেকে ১০ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। অন্য একটি ক্লিংকারবাহী জাহাজ এমভি টিটু-১৯ থেকে ১১ জন ক্রুকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার (অড-১৩৯)। আনুমানিক সন্ধ্যা ৬টায় চট্টগ্রামস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিঁ জহুরুল হকে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের আবুল খায়ের গ্রুপের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- মিরসরাইয়ের শায়েস্তা খান, ফিরোজ খান, সেলিম, টাঙ্গাইলের সিদ্দিক (ইঞ্জি. ড্রাইভার), হাতিয়ার ইসহাক, সৈকত আলী, ভোলার আবদুর রহিম, ফেনীর ইকবাল হোসেন, শিবলু, ছাগলনাইয়ার আবদুর রহিম এবং মাগুরার মেহেদি।

উল্লেখ্য, সাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে আজ দুপুরে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে উত্তরে এমভি টিটু-১৮ নামে ক্লিংকারবাহী জাহাজ বেলা ১১টায় এবং এমভি টিটু-১৯ বিকেল ৩টায় ডুবে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

২১ ক্রুকে জীবিত উদ্ধার

আপডেট টাইম : ১১:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯