ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ফেলুর খ- বৈদ্যমারি এলাকায় ছোট সুমন বাহিনীর এক সদস্যের অবস্থানের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (২২ মার্চ) বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে বাগেরহাট জেলার মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে উক্ত এলাকা থেকে ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখ (৪০) কে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতরাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত ইয়াছিন সেখ বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

আপডেট টাইম : ১২:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬