ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

পর্বতশৃঙ্গে বাংলাদেশের নাম যার জন্য

ফাইল ছবি

কাজী বাহলুল মজনু বিপ্লব ‘পর্বতমানব’ হিসেবে সুপরিচিত। তাদের আগে কোন মানুষ কখনো আরোহণ করেননি, এমন এক শৃঙ্গে সফলভাবে অভিযান সম্পন্ন করেন তিনি। যে কারণে ‘চেকিগো’ নামের অ-বিজয়ী পর্বতশৃঙ্গের আনুষ্ঠানিক নাম দেওয়া হয় ‘নেপাল-বাংলাদেশ মৈত্রী শিখর’।

নেপালের রাজধানী কাঠমান্ডুর ইয়াক অ্যান্ড ইয়েতি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন ও পর্যটন মন্ত্রণালয় নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২০,৫২৮ ফুট (৬,২৫৭ মিটার) উঁচু এ পর্বতের নতুন নামকরণ করেন।

চেকিগো নামের এ শৃঙ্গে বাংলাদেশ ও নেপালের পর্বতারোহীরা যৌথ অভিযান পরিচালনা করেন এবং তা সফল হয়। তাই পর্বতশৃঙ্গটির নাম হয় ‘নেপাল-বাংলাদেশ মৈত্রী শিখর’। হিমালয় পর্বতে চিরদিনের জন্য বাংলাদেশের নাম স্থাপিত হলো। যতদিন হিমালয় থাকবে; ততদিন বাংলাদেশের নাম এই পর্বতশৃঙ্গ থাকবে।

বাংলাদেশের প্রধান পর্বতারোহণ ক্লাব ‘বিএমটিসি’ এই ঐতিহাসিক অভিযান পরিচালনা করে। দু’বার এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের নেতৃত্বে অভিযানের সফল আরোহণকারী কাজী বাহলুল মজনু বিপ্লব। তিনি দেশের অভিজ্ঞ পর্বতারোহীদের একজন। তার ঝুলিতে ৫টি ৬ হাজার মিটার উঁচু পর্বত জয়ের সফলতা রয়েছে।

নামকরণ প্রসঙ্গে কাজী বাহলুল মজনু বিপ্লব জাগো নিউজকে বলেন, ‘যখন পর্বত অভিযানে থাকি; তখন আমি যুদ্ধের ময়দানে থাকি। একটাই চিন্তা মাথায় থাকে- দেশের জন্য যুদ্ধ করছি, পতাকার জন্য যুদ্ধ করছি।’

আজ এই পর্বতমানবের জন্মদিন। জাগো নিউজের পক্ষ থেকে তার জন্য রইলো শুভকামনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

পর্বতশৃঙ্গে বাংলাদেশের নাম যার জন্য

আপডেট টাইম : ০৬:৩৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭