ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি হতে পারে রাজধানীতে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘আকাশটা দেখছি ছিঁচকাঁদুনে হয়ে গেছে। গতকাল সন্ধ্যা থেকে কখনও জোরে আবার কখনও থেমে থেমে কান্না বৃষ্টি হয়ে ঝরছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেত বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার বন্ধুকে লক্ষ্য করে কথাগুলো বলছিলেন। এ সময় হঠাৎ করেই ঝুমবৃষ্টি নামে। দুই বন্ধু হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজতে ভিজতে সামনে এগোতে থাকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের মতো রাজধানীবাসীর অনেককেই আজ কয়েকবার বৃষ্টিতে ভিজতে হয়েছে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত এক কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেকর্ড করা হয় ৪৯ মিলিমিটার বৃষ্টি।

আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি হতে পারে রাজধানীতে

আপডেট টাইম : ১১:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯