ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশের পর এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে গুরুত্ব দেয়, যা একটি অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

মার্কো রুবিও আরও বলেন, ‘আমরা উভয় দেশের জনগণের কল্যাণে, আমাদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রত্যাশা করছি।’

বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিনে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যখন এই তাৎপর্যপূর্ণ দিন উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট টাইম : ০২:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬