ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা ঈদে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সরকার ও দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি জটিল না হয়, যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং যাতে মানুষের আতঙ্ক দূর করা যায় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা সর্বাত্মকভাবে, আমাদের সব ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সবাই কিন্তু প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই প্রস্তুতিমূলক কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে। আরও জোরদার হবে যাতে করে মানুষকে স্বস্তি দেয়া যায়। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবিলায় সর্বক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওষুধ এরই মধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটা শুরু হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন অনেক পৌরসভাকে ওষুধ সরবরাহ করছে। মেয়র অনেকগুলো ওষুধ সিঙ্গাপুর থেকে এনেছেন। ঢাকা সিটিরও ওষুধ আসতে শুরু করেছে।

তিনি বলেন, আমি মনে করি, সচেতনতা সাবধানতা এবং সঙ্গে সঙ্গে যে কার্যকর ওষুধ আমরা প্রয়োগ করবো এবং তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। এটা এখনো নিয়ন্ত্রণে এসেছে এ কথা আমি দাবি করতে পারবো না।

ঈদ যাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া সারা দেশে রাস্তা খারাপের বিষয় কোথাও নেই। সারা দেশ থেকে আমি খবর রাখছি এবং খবর নিচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা ঈদে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার

আপডেট টাইম : ০১:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯