ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত

 স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীর কণ্ঠে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে ‘হাতেখড়ি নওগাঁ’ নামে একটি সংগঠন এ আয়োজন করে। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁয় প্রথমবারের মতো একসাথে এতোজন শিল্পী নিয়ে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’  অনুষ্ঠিত হয়েছে। এটি অভুতপুর্ব। আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। ‘হাতে খড়ি’ সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান রেখে চলেছে তা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এবং স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে তাদের কাজ অব্যাহত রাখে এই আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা  মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সিরাজুল ইসলাম, হাতেখড়ি নওগাঁর উপদেষ্টা বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যর সভাপতি মনোয়ার হোসেন লিটন ও সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন বক্তব্য রাখেন।

সন্ধ্যায় একই মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহণে আবৃত্তি, গান এবং নাচ পরিবেশন করা হয়। যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

আয়োজকরা জানান, হাতে খড়ি ২০১০ সাল থেকে এ পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই  শিশুদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত রেখেছে। এই ১৫ বছরে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলায় পড়াশুনা করছে। জাতীয় পর্যায়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনে সাফল্যের স্বাক্ষর রেখে ‘হাতখড়ি নওগাঁ’ এগিয়ে  চলেছে তার গন্তব্যের দিকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬