ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডেঙ্গু সচেতনতা জোরদারে আইজিপির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের সকল পুলিশ ইউনিটে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে আইজিপি গত সোমবার বিকেলে সকল মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে এক জরুরি ভিডিও কনফারেন্স করেন। ভিডিও কনফারেন্সে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের জন্য সকলকে নির্দেশ প্রদান করেন।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেলে রানা বলেন, আইজিপি ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পুলিশ কমপাউন্ড ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্য বা তাদের পরিবারের সদস্যরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। পাশাপাশি, জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে।

আইজিপি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স হতে ডেঙ্গুবিরোধী লিফলেট প্রস্তুত করা হয়েছে। এ লিফলেট সকল পুলিশ ইউনিটে বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদেরকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সকলে সচেতন হলে নিজের আবাসস্থল ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে পারবে না।

আইজিপি বলেন, আমরা সকলে মিলে একযোগে কাজ করলে ডেঙ্গুর ভয়াবহতা রোধেও আমরা সফল হব।

আইজিপির নির্দেশে সকল পুলিশ ইউনিটে ইতোমধ্যে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন, মাইকিং করছেন, লিফলেট বিতরণ করছেন। পুলিশের এ উদ্যোগ জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করছেন। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত পুলিশের এ বিশেষ প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডেঙ্গু সচেতনতা জোরদারে আইজিপির নির্দেশ

আপডেট টাইম : ০৯:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯