ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সংসদ কার্যকর ও প্রাণবন্ত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব

নিজ্স্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ যেন কার্যকর, প্রাণবন্ত ও দেশের সামগ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, সে লক্ষ্যে আমার দায়িত্ব থাকবে সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করা।

শনিবার (২৮ মার্চ) সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সাথে তার ধানমন্ডির বাসায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার দেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দীর্ঘায়ু কামনা করেন। জবাবে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানান।

বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের কাছে দোয়া চেয়ে ডেপুটি স্পিকার বলেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এই মহান জাতীয় সংসদ গণতান্ত্রিক কাঠামোর প্রধান নিয়ামক হয়। বাংলাদেশের বর্তমান ও আগামীর রাজনীতি যেন এই সংসদকে ঘিরে আবর্তিত হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর এই তিনটা সংসদ তথাকথিত সংসদ ছিল।

আর তৎকালীন ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতা নবায়নের জন্য নামমাত্র নির্বাচন করা হয়। নির্বাচন কমিশন ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে কাজ করেছিল। পার্লামেন্ট রাবার স্ট্যাম্প হিসেবে পরিগণিত হয়েছিল। তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে সত্যিকার অর্থে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটা বাংলাদেশ দীর্ঘ ১৭ বা ১৮ বছর দেখেনি। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষভাবে সরকারি দল এবং বিরোধী দল সকলের অংশগ্রহণের মাধ্যমে আবারও সে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা এবং একটি কার্যকর সংসদ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই প্রচেষ্টা থাকবে।

প্রতিষ্ঠান হিসেবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায়।

ডেপুটি স্পিকার হিসেবে আমার দায়িত্ব থাকবে সকলের সঙ্গে নিয়ে একসাথে কাজ করা। সকলের আস্থা অর্জনের মাধ্যমে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।

ডেপুটি স্পিকার সংসদে গণতন্ত্র ফিরে আসায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা গুম-খুন হয়েছেন, সর্বশেষ ছাত্র আন্দোলনে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সংসদ কার্যকর ও প্রাণবন্ত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব

আপডেট টাইম : ১০:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬