ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

রপ্তানি প্রবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ : ডব্লিউটিও

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রপ্তানি প্রবৃদ্ধির দিক দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সূচকে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভিয়েতনাম।

গত সপ্তাহে প্রকাশিত ডব্লিউটিওর পর্যালোচনা প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য উল্লেখ করেছে। তালিকার শীর্ষে থাকা ভিয়েতনামের রপ্তানি প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬ শতাংশ, যেখানে বাংলাদেশের ৯ দশমিক ৮, চীনের ৫ দশমিক ৭ এবং ভারতের ৫ দশমিক ৩ শতাংশ।

গত এক দশকে দক্ষিণ এশিয়ার কোনো দেশ এই প্রথম তালিকার দ্বিতীয় অবস্থানে আসতে সক্ষম হলো। অন্যদিকে বিশ্বের বড় অর্থনীতির দেশ চীন, ভারত, মেক্সিকো, আরব-আমিরাত, তুরস্ক, ব্রাজিলের অবস্থান তালিকার পেছনের দিকে রয়েছে।

ডব্লিউটিওর তথ্য মতে, রপ্তানি আয়ের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম দেশ এবং আমদানিতে ৩০তম অবস্থানে রয়েছে। তৈরি পোশাকই বাংলাদেশের রপ্তানি আয়ের এখনও মূল শক্তি, বৈশ্বিক বাজারে যার অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক। এতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। পোশাকের বৈশ্বিক বাজারে উদীয়মান শক্তি হিসেবে উঠে এসেছে ভিয়েতনাম।

অন্যদিকে ভিয়েতনামের রফতানি প্রবৃদ্ধি মূলত ইলেকট্রিক্যাল পণ্য নির্ভর। ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ৩০ গুণ রফতানি আয় বেড়েছে দেশটির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

রপ্তানি প্রবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ : ডব্লিউটিও

আপডেট টাইম : ১১:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯