ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বন্ধুত্বের আড়ালে ১০ হাজার টাকা ও অটোভ্যানের জন্য হত্যা, ২ ঘাতক গ্রেফতার, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার দুই, যা আগের ২৪ ঘণ্টায় ছিল দুই হাজার ৩২৬। সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ২৯ জনে ছিল। তবে বেসরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপর পর্যন্ত ঢাকা, বরিশাল, দিনাজপুর ও ফরিদপুরে শিশু, দুই শিক্ষার্থীসহ আরো সাতজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা, বরিশাল, ফরিদপুর ও দিনাজপুরে শিশুসহ আরো সাতজন মারা গেছে। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতালে মারা গেছে চারজন। এ ছাড়া নতুন করে বিভিন্ন জেলায় আরো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।

গতকাল সকালে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে মারা গেছে মেহরাজ হাসান (৮) নামের একটি শিশু। শমরিতা হাসপাতালে মারা গেছেন সুকান্ত রোজারিও (১৯)। তিনি নাটোরের বড়াইগ্রামের সেন্ট যোশেফ কলেজ থেকে এবার এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুই তরুণীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আজমিনা আক্তার নূপুর (২৫) ও নূরজাহান (২৬)। একই দিন গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন মজিবর রহমান (৫৫)। ওই দিন বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মজিবর রহমান বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

গতকাল দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন লিপি আক্তার (২৫) নামের এক গৃহবধূ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের মাহবুব হোসেনের স্ত্রী। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে নেওয়ার পথে মারা গেছে অপি রানী রায় (১৭) নামের এক শিক্ষার্থী। দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের অনুকূল চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। অপি এবার এইচএসসি পাস করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু

আপডেট টাইম : ১১:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯