ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

যানজট নিয়ন্ত্রণের জন্য ভুলতা ফ্লাইওভার খুলে দেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা সিলেট মহাসড়কে ঈদযাত্রায় যানজটে ঘরমুখো মানুষের ভোগান্তি হচ্ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায়। তবে ফ্লাইওভারটির নির্মাণ প্রায় সম্পন্ন হলেও উদ্বোধন করা হয়নি এ অবস্থায় মানুষের ভোগান্তি লাঘবে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে মহাসড়কে যানবাহনের চাপ কমে গিয়ে ভোগান্তি কমেছে যাত্রীদের।

গতকাল শুক্রবার আনুষ্ঠানিকতা ছাড়াই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

স্থানীয়রা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কের যে যানজটটি এখানে ছিল সেটি এখন একেবারেই নেই। ফ্লাইওভারটি খুলে দেয়ায় ঘরমুখো মানুষের স্বস্তি এসেছে।

পুলিশ জানায়, গত দু’দিন ধরেই খুব চেষ্টা করেও যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তবে ফ্লাইওভারটি খুলে দেওয়ার ফলে যানজট একেবারেই নেই।

ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল সালেহ মো. নুরুজ্জামান গণমাধ্যমকে ফ্লাইওভার খুলে দেওয়ার বিষয়টি সম্পর্কে জানান, পাট ও বস্ত্রমন্ত্রী এ সংসদীয় আসনের এমপি গোলাম দস্তগীর গাজী ও জেলা ট্রাফিক বিভাগের অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

যানজট নিয়ন্ত্রণের জন্য ভুলতা ফ্লাইওভার খুলে দেওয়া হলো

আপডেট টাইম : ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯