ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। গতকাল বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়। আজ বিজিবির মিডিয়া সেল থেকে  পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গতকাল বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে রাজশাহীর খানপুর বিওপির একটি অভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী তার কাছে থাকা একটি বস্তা ফেলে অন্ধকারের সুযোগে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ওই বস্তা তল্লাশি করে ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্য অভিযানে , আজ ভোরে ইউসুফপুর বিওপির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন চকমুক্তারপুর এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যরা সেখানে একটি বাঁশ বাগানে ওৎ পেতে থাকেন। একপর্যায়ে এক মাদক কারবারি ব্যাগ হাতে বাগানের দিকে আসতে থাকলে বিজিবি তাকে ধাওয়া দেয়। কারবারি ব্যাগ ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে ৫১ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

আপডেট টাইম : ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬