ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু

হাফসা আক্তার :

রাজধানীর দক্ষিণখান থানার আসকোনা এলাকায় একটি স্বর্ণের দোকানের গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান নামের এক কিশোর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (তারিখ ২ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসকোনা এলাকার একটি স্বর্ণের দোকান—“সৌদি জুয়েলার্স”-এর সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই কিশোর দোকানের কেচি গেটে হাত দিলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। ধারণা করা হচ্ছে, দোকানের উপরে থাকা সাইনবোর্ড থেকে বিদ্যুৎ লিকেজ হয়ে গেটে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় কিশোরটির হাত গেটের সঙ্গে আটকে যায়। পরে অন্য হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলে সেটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছুক্ষণ পর সে ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আশকোনা

আররাহা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সৌদি জুয়েলার্সের এক কর্মচারী জানান, “আমি তখন দোকানে ছিলাম না। পরে শুনেছি, একজন পথচারী দোকানের গেটে হাত দিলে কারেন্টে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

স্থানীয় বাসিন্দা তারেক বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। ঔ সময় ভিডিওতে দেখা যায়, ছেলেটি হেঁটে যাওয়ার সময় গেটে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।”

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের মামা। নিহত কিশোর স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সে প্রেম বাগান এলাকার জব্বার হাজীর বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবা ও মামা পেশায় কাঁচামাল ব্যবসায়ী।

ঘটনার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু শিক্ষার্থী জিসানের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬