ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী অনলাইনে নারীদের নিরাপত্তা : নতুন চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয় রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর বন্ধ তামার খনি পুনরায় চালুর বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে পানামা রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক “বাট্টু জজ” যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

আমাদের চরম শিক্ষা দিয়েছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু মোকাবিলা করতে হলে সারা বছর এডিস মশাবিরোধী কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সারাদেশে এডিস মশা ধ্বংসের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সিটি কর্পোরেশনকে বলব, আগামী এক বছর আপনারা ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে।’

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এক বছর টার্গেট করে কাজ করেন। সময়ের কাজ সময়ে করেন। মানুষ ডেঙ্গু নিয়ে ভয়ে আছে, আতঙ্কিত হয়ে পড়েছে। আমি সিটি কর্পোরেশনকে বলব নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেন। স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলব এখন থেকে সারাদেশের পৌরসভাকে কাজে লাগান।

নাসিম বলেন, কলকাতা যদি ডেঙ্গুমুক্ত করতে পারে আমরা কেন পারব না? আজ থেকে মনে করেন আমরা ডেঙ্গুবিরোধী যুদ্ধে নেমেছি। আগামী বছর যেন ডেঙ্গুর প্রকোপ দেখা না দেয়। আমরা আপনাদের পাশে আছি। মানুষ কষ্টে আছে, নির্বাচনের সময় কিন্তু মানুষ এটা মনে রাখবে। শুধু কথা বলে কাজ হবে না, ডেঙ্গুমুক্ত করতে কাজ করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ বিএনপি নেতারা আইনের শাসনের কথা বলেন, বঙ্গবন্ধু হত্যার পর এই জিয়া, এরশাদ, খালেদা জিয়ার দল স্বাধীনতারোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। জিয়া খুনিদের, স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এরশাদের সময় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফ্রিডম পার্টি গুলি করে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তখন কোথায় ছিল আপনাদের আইনের শাসন?

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, সবচেয়ে কঠিন সময় যখন ছিল তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তার পাশে থেকেছেন।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, জাসদের নেতা মীর হুসাইন আক্তার প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

আমাদের চরম শিক্ষা দিয়েছে ডেঙ্গু

আপডেট টাইম : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯