ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

ফখরুলের ঈদ শুভেচ্ছা বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমকে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে জীবনযাপনে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়া আমাদের কর্তব্য।’
শনিবার গণমাধ্যমে পাঠানো দেশবাসীর প্রতি দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম তার বাণীতে বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি। কোরবানির শিক্ষাকে বুকে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘দেশ এখন এক চরম দুঃসময় অতিবাহিত করছে। জনগণ অধিকারহীন ও বাকরুদ্ধ। অগণতান্ত্রিক শক্তির দানবীয় উত্থানে রাষ্ট্র এবং সমাজে ভয় ও আতঙ্ক আধিপত্য বিস্তার করে আছে। কিছুদিন ধরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে। অথচ, সরকার নির্বিকার। এই মশা নিধনে কোনো কার্যকর ওষুধ আমদানি করা হয়নি। বিএনপি শত নির্যাতন সহ্য করেও ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের সহায়তা দিতে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘উৎসব সমাজের সকল ভেদরেখাকে অতিক্রমের মাধ্যমে মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তাই স্বার্থচিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায়, সুবিচার ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আসুন, এই ত্যাগের উৎসবের দিনে অবিচারের নির্মম শিকার গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শামিল হওয়ার অঙ্গীকার করি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

ফখরুলের ঈদ শুভেচ্ছা বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমকে

আপডেট টাইম : ০৭:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯