ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

 নোয়াখালী হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে হাতিয়া থানার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালায় হাতিয়া কোস্ট গার্ড স্টেশন। অভিযানে ওই এলাকায় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সব পরিবহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত জ্বালানি তেলে আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা।

জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

আপডেট টাইম : ০৫:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬