ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

মার্কিন ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায় বঙ্গবন্ধু হত্যায়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু হত্যায় মার্কিন ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায় বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দলিলপত্র যা প্রকাশ পাচ্ছে তাতে মার্কিন সাম্রাজ্যবাদ এই ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবারে দেয়া এক বিবৃতিতে দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ মন্তব্য করেন।
বিবৃতিতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম মৃত্যুবাষির্কীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এই দুই নেতা।

জাসদ সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে (১৫ আগস্ট) ঘাতকচক্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের নিমর্ম হত্যকাণ্ড ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অংশ। দীর্ঘ সময় পর হলেও বঙ্গবন্ধুর হত্যার বিচার ও তার প্রকাশ্য খুনিদের অনেকের বিচারে রায় কার্যকর হয়েছে। কিন্তু আমরা বারবার বলে এসেছি যে, এই হত্যার ষড়ন্ত্রের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত।

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যুক্ত নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে আরও জানানো হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৯টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর রোডে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে ওয়ার্কার্স পার্টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

মার্কিন ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায় বঙ্গবন্ধু হত্যায়

আপডেট টাইম : ১১:১৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯