ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বন্ধুত্বের আড়ালে ১০ হাজার টাকা ও অটোভ্যানের জন্য হত্যা, ২ ঘাতক গ্রেফতার, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা জানান তিনি।

সশস্ত্র বাহিনীর চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে তিনি সরাসরি বঙ্গবন্ধু ভবনে যান।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মুহম্মদ ফারুক খান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আবুল হাসানাত আব্দুল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মন্ত্রিপরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বেলা পৌনে ১১টার দিকে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী।

দোয়া মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ,

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট টাইম : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯