ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির

নিজস্ব প্রতিবেদক: রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধসে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা ছিল না; এটি ছিল আমাদের সামগ্রিক পোশাক শিল্পের জন্য একটি ‘ওয়েক-আপ কল’।

তিনি বলেন, বিগত এক যুগে বাংলাদেশের পোশাক শিল্পে যে আমূল পরিবর্তন এসেছে, তা আজ সারা বিশ্বের কাছে একটি বিস্ময় ও রোল মডেল। আমরা এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং পরিবেশবান্ধব পোশাক শিল্পের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই রূপান্তরের কারিগর আমাদের শ্রমিক, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক ও দেশীয় অংশীজনরা।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিজিএমইএ-এর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক সামিহা আজিম, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানবৃন্দ এবং সাধারণ সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির

আপডেট টাইম : ১০:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬