ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

প্রধান বিচারপতি ঈদের একদিন পর অফিস করলেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ঈদের ছুটি শেষে ১৪ আগস্ট প্রথম অফিস করেছেন ।

প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে আসেন। এরপর রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাসহ আগত সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। এ সময় সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে শুভেচ্ছা জানান।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের পর আজ (বুধবার) প্রথম সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান বিচারপতি অফিস করছেন।

তবে সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলবে আগামী ১৮ আগস্ট। তাই ঈদের পর প্রধান বিচারপতি আজ অফিস করলেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আরো অনেক আইনজীবী ও সুপ্রিম কোর্টের বেশিরভাগ আইনজীবী অনুপস্থিত ছিলেন। তবে উচ্চ আদালতের নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মী এবং বিচারপতিদের গাড়িচালকদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দখা গেছে।

এদিকে কুরবানির ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের সকালেও রাজধানীতে ছিল ছুটির আমেজে। অধিকাংশ মার্কেট ও দোকানপাট দেখা গেছে বন্ধ। রাজপথেও সেই চিরচেনা যানজট শুরু হয়নি এখনও।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উদযাপিত হয়। এ উপলক্ষে গত ১১, ১২ ও ১৩ আগস্ট ছিল সরকারি ছুটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

প্রধান বিচারপতি ঈদের একদিন পর অফিস করলেন

আপডেট টাইম : ০৫:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯