ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা শুভ লক্ষণ নয়: মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয় এবং এর পরিণতি কখনোই ভালো হয় না।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে’ এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আজকের পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হয়েছে, এটি দেশের জন্য অশুভ সংকেত।

তিনি আরও বলেন, জনগণের অধিকার কখনো দমন করে রাখা যায় না। প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা শুভ লক্ষণ নয়: মজিবুর রহমান মঞ্জু

আপডেট টাইম : ১২:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬