ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সরকার এ বছর আরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে চামড়ায়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: কোরবানির পশুর চামড়ার কম দামের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত বছর যেভাবে চামড়া বেচাকেনা হয়েছে, এ বছরও একইভাবে বেচাকেনার জন্য সুবিধা রেখেছি। আর গত বছর এই ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের ফিন্যান্সিয়াল সাপোর্ট (আর্থিক সাহায্য) যেটা সরকার থেকে দেয়া হয়, এবছর তার চেয়ে বেশি দেয়া হয়েছে।’

‘তারপরও কেন চামড়া বেচাকেনা হচ্ছে না, কেন কিনল না, এখন কেন কিনবে – এসব জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে’, বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
বুধবার (১৪ আগস্ট) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান/লিজিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সরকার থেকে কত টাকা সাহায্য দেয়া হয়েছে, তা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এবার যেসব সমস্যার মুখোমুখি আমরা হলাম, এগুলোকে দূর করার জন্য আগামীতে ব্যবস্থা নিতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘আমাদের তরফ থেকে কোনো ঘাটতি রাখি নাই। সুতরাং এর পরে যেটা হচ্ছে, সেটা আপনারা ভালো বুঝতে পারেন।’

চামড়ার ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের আরও ভিন্নভাবে চিন্তা করা দরকার বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এবার তো পুরা দিনই বৃষ্টি। চামড়া সংরক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, আমাদের দেখতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিবসহ ৩৬টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান/ লিজিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সরকার এ বছর আরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে চামড়ায়

আপডেট টাইম : ০৫:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯