ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের টিকাদান কর্মসূচি প্রায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। তবে এখনো জেলায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন।

এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন, যা লক্ষ্যমাত্রার প্রায় সম্পূর্ণ।
অন্যদিকে, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৭ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৯০ জন এবং নতুন করে ভর্তি হয়েছে ২১ জন। এ সময়ে ২১ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮৭ জন রোগী। সব মিলিয়ে জেলায় বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৯ জন। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে মোট ১৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এদিকে, জেলায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

আপডেট টাইম : ০৮:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬