ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে দলটির শিল্প ও বাণিজ্য সেলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল— ‘বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব জনাব আখতার হোসেন। আরও উপস্থিত ছিলেন– এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ পার্টির কেন্দ্রীয় নেতারা।

যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই ও বিজেএমইএ নেতারা এবং আবাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন এবং আলোচনার শুরুতেই যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল আলোচ্য বিষয়ের উপর একটি কনসেপ্ট নোট উপস্থাপন করেন। শিল্প ও বাণিজ্য সেলের এই আয়োজনের মূল দায়িত্বে ছিলেন- ঢাকা মহানগর উত্তর কমিটির দুই নেতা আনোয়ার জাহান আকাশ ও মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন ব্যবসায়ী সমাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এনসিপির আয়োজনে উপস্থিত হওয়ায় এবং তাদের মূল্যবান মতামত এনসিপির অর্থনৈতিক নীতি নির্ধারণে ভূমিকা রাখবে বলে জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার সমস্ত সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিয়েছে। এর বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে প্রতিবাদ করতে হবে।

আবদুল্লাহ আল আমিনসহ অন্যান্য বক্তারাও তাৎক্ষণিক সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে জোর দেন অর্থনীতি পুনরুদ্ধারে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড, ব্যাংক খাতে ঋণখেলাপিদের ফিরিয়ে আনা, রাজস্ব খাত পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সমালোচনা করেন।

ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতি জোর দেন এবং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট মাথায় রেখে কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির

আপডেট টাইম : ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬