ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসে বিজিবির বিভিন্ন কর্মসূচী পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

দিবসের কর্মসূচি অনুযায়ী বিজিবি সদর দফতরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটগুলোর মসজিদে খতমে কোরআন এবং সব সদস্যের উপস্থিতিতে জোহরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া বিজিবির সব স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকালে রাজধানীতে আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শোকর‍্যালিতে বিজিবির কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিজিবি সদর দফতরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও সব ইউনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও উপদেশ অনুসরণের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম জাহাঙ্গীর আলম। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন লে. কর্নেল মো. আমিনুল হক, নায়েব সুবেদার মাহাবুবুল হক চৌধুরী ও সিপাহি ফাহিমা খাতুন প্রমুখ।

আলোচকরা বঙ্গবন্ধুর শৈশবকাল থেকে শুরু করে তার সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে পিলখানায় কর্মরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অসমাপ্ত মহাকাব্য’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ প্রদর্শন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

জাতীয় শোক দিবসে বিজিবির বিভিন্ন কর্মসূচী পালন

আপডেট টাইম : ০৮:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯