জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
আজ দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কাশেম, মো. মহসিন হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. ইকবাল বাহার, মো. মোশারফ হোসেন, শেখ মোহাম্মদ মারুফ হাসান, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও ব্যারিস্টার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























