ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

প্রত্যাশা ছাড়িয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮২ রান

ক্রীড়া ডেস্ক: টস হারের পর বোর্ডে ১৭০ রান তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি। তার এই আশা পূরণ করেছেন দুই ওপেনার- কাটেনি ক্লার্ক এবং ড্যানি ক্লেভার। দুইজনের হাফ সেঞ্চুরিতে প্রত্যাশা ছাড়িয়ে বড় পুঁজি গড়েছে দলটি।

মেঘলা আবহাওয়ার কারণে বিকেলেই ঢাকা-চট্টগ্রামসহ দেশের অনেক এলাকার আকাশই আজ অন্ধকারাচ্ছন্ন। ব্যতিক্রম নয় মতিউর রহমান স্টেডিয়ামও। তবে এই স্টেডিয়াম একটু বেশিই অন্ধকারাচ্ছন্ন দেখা গেছে। স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইট হঠাৎ বন্ধ হওয়ায় আম্পায়ার-ক্রিকেটাররা মাঠ ছেড়ে চলে গেছেন। তবে পুনরায় খেলা শুরু হতে অবশ্য খুব বেশি সময় লাগেনি।

চট্টগ্রামে আজ প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৯.৩ ওভারে ১ উইকেটে ৯৯ রান করেছে নিউজিল্যান্ড। এখান থেকেই স্বাগতিকেরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। মুহূর্তেই ১৫ ওভারে ৫ উইকেটে ১৩০ রানে পরিণত হয় কিউইরা।

তামিমের হাত ধরে ফিরল হারানো ঐতিহ্য
দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন নিক কেলি ও জশ ক্লার্কসন। কেলি এখন ২২ বলে ৩৪ রানে ব্যাটিং করছেন। টম লাথাম না থাকায় নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক কেলি আজ ব্যাটিংয়ে নেমেছেন চার নম্বরে। তাঁর সঙ্গী জশ ক্লার্কসন ২ বলে ৫ রানে ব্যাটিং করছেন।

নিয়ম অনুযায়ী টসের সময় দুই অধিনায়কের থাকার কথা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে লিটনের সঙ্গে লাথামের আসার কথা ছিল। কিন্তু লাথামের পরিবর্তে এসেছেন কেলি। কারণ, গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে লাথাম প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে ছিটকে গেছেন। লাথামের পরিবর্তে কেলি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

প্রত্যাশা ছাড়িয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮২ রান

আপডেট টাইম : ০৪:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬