ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শিক্ষায় স্বস্তি আনতে কর-ভ্যাট ছাড়ের প্রস্তাব সিপিডির

নিজস্ব প্রতিবেদক: সব শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট অব্যাহতির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের কর্পোরেট কর ৫ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মঙ্গলবার জাতীয় বাজেট ২০২৬-২৭ সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ জমা দেওয়া প্রস্তাবে এসব সুপারিশ তুলে ধরা হয়। সিপিডির গবেষণা সহযোগী তামিম হোসেন প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে বাস্তবসম্মত বাজেট কাঠামো জরুরি। বাজারে প্রতিযোগিতা তদারকি জোরদার এবং সরবরাহ ব্যবস্থার কার্যকর নজরদারির মাধ্যমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক ভর্তুকি, নগদ সহায়তা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পোস্ট-এলডিসি বাস্তবতায় প্রস্তুতির অংশ হিসেবে শুল্ক ও প্যারাট্যারিফ যৌক্তিকীকরণ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শুল্কহার নির্ধারণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি ধীরে ধীরে প্রত্যক্ষ ভর্তুকি কমানোর কথাও বলা হয়েছে।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ব্যবসা নিবন্ধন, লাইসেন্সিং, কর এবং নিয়ন্ত্রক সেবা এক প্ল্যাটফর্মে এনে পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিস চালুর জন্য আলাদা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমানো এবং ঘাটতি অর্থায়নে ভারসাম্যপূর্ণ উৎস ব্যবহারের সুপারিশ রয়েছে।

জ্বালানি খাতে নতুন বড় বিদ্যুৎ প্রকল্প, বিশেষ করে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প এড়িয়ে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট উপকরণে কর কমানোর সুপারিশ করা হয়েছে।

জলবায়ু মোকাবিলায় জিডিপির অন্তত ১ শতাংশ এবং মোট বাজেটের ১০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার কথা বলা হয়েছে। কৃষিখাতে সমন্বিত ডিজিটাল কৃষক ডাটাবেজ ও স্মার্ট কার্ড চালুর মাধ্যমে ভর্তুকি ব্যবস্থাকে এক প্ল্যাটফর্মে আনার প্রস্তাব রয়েছে।

এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির টেকসই অর্থায়ন, স্বাস্থ্যখাতে জনবল বৃদ্ধি বিশেষ করে গ্রামাঞ্চলে নিয়োগ জোরদার, এবং শিক্ষা খাতে উপবৃত্তি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছে সিপিডি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শিক্ষায় স্বস্তি আনতে কর-ভ্যাট ছাড়ের প্রস্তাব সিপিডির

আপডেট টাইম : ১০:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬