ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

একাকিত্বের সময় ভুল মানুষ বেছে নেওয়ার প্রবণতা কেন বাড়ে?

সিটিজেন নিউজ ডেস্ক:‘ভালোবাসা চাই’ আর ‘ভালো থাকার জন্য কাউকে চাই’, বিষয় দুটি শুনতে অনেকটা এক রকম লাগলেও— এই দুটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। অথচ সব সময় তা চোখে পড়ে না। আমরা নিজেরাই বুঝতে পারি না, আমাদের আসলে কী প্রয়োজন? কিন্তু সেই পার্থক্য ধরা পড়ে আমরা সঙ্গী হিসাবে কাকে বেছে নিচ্ছি, সেটার মধ্যেই। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেত্রে নীরবে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে একাকিত্ব।

একাকিত্ব কীভাবে সিদ্ধান্তকে প্রভাবিত করে
দীর্ঘদিন একা থাকলে মানুষের মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা পূরণ করতে তখন ছোট ছোট মনোযোগ, একটি মেসেজ বা সামান্য যত্নও অনেক বড় মনে হয়। তখন আমাদের বিচারক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এইসময় ভুল মানুষকেও সহজে গ্রহণ করা হয়। এবং তাকে আপন মনে হতে থাকে।

দ্রুত সম্পর্ক শুরু হওয়ার প্রবণতা
একাকিত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক সাধারণত খুব দ্রুত এগোয়। প্রথম দিকে থাকে প্রবল আকর্ষণ, উত্তেজনা এবং একা না থাকার স্বস্তি। এই অনুভূতি অনেক সময় সত্যিকারের ভালোবাসা বলে ভুল হয়।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন বাস্তবতা সামনে আসে, তখন বোঝা যায় সম্পর্কটি কি সত্যিকারের বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে, নাকি শুধু একাকিত্ব ঢাকার একটি চেষ্টা ছিল।

একাকিত্বে মানুষ আবেগ নির্ভর হয়ে পড়ে। এ সময় সামান্য মনোযোগও অনেক বড় মনে হয়। ফলে মানুষ দ্রুত বিশ্বাস করে ফেলে যে সামনের মানুষটাই হয়তো ঠিক মানুষ।

এছাড়া চারপাশে অন্যদের সম্পর্ক দেখে নিজের মধ্যে তুলনা তৈরি হয়। নিজেকে পিছিয়ে পড়া যে কেউ কাছে এলে তাকে গুরুত্বপূর্ণ মনে হতে থাকে।

সম্পর্কের ভেতরের বাস্তবতা
প্রথম দিকে সব সম্পর্কই সুন্দর মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাস, আচরণ এবং বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। তখন ছোট ছোট বিষয়গুলোও বিরক্তির কারণ হতে পারে, যা শুরুতে গুরুত্বহীন মনে হয়েছিল। যদি সম্পর্কটি শুধুই একাকিত্ব দূর করার জন্য হয়, তাহলে এই পরিবর্তনগুলো সামলানো কঠিন হয়ে পড়ে। ফলে দূরত্ব তৈরি হয় এবং সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনাও বাড়ে।

সম্পূর্ণ হওয়া আসলে কী বোঝায়
অনেকে মনে করেন, সম্পর্ক মানেই নিজের শূন্যতা পূরণ করা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ সম্পর্কের জন্য আগে নিজেকে মানসিকভাবে স্থির এবং পূর্ণ রাখা জরুরি।
সম্পূর্ণ হওয়া মানে সব কিছু নিখুঁত হওয়া নয়, বরং নিজের আবেগ, চাহিদা এবং সীমাবদ্ধতাকে বোঝা। নিজের ভেতরের শূন্যতা অন্য কারও উপর চাপিয়ে না দিয়ে নিজেই তা সামলাতে শেখা।

নিজেকে বোঝার গুরুত্ব
নিজেকে বোঝা মানে নিজের অনুভূতি, আচরণ এবং সিদ্ধান্তের পেছনের কারণ বুঝতে শেখা। কী আপনাকে সুখী করে, কী আপনাকে অস্বস্তিতে ফেলে, এবং কেন, এই বিষয়গুলো জানা খুব জরুরি।
যখন মানুষ নিজের সম্পর্কে সচেতন হয়, তখন সে সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায়। সে বুঝতে পারে কোন সম্পর্ক তার জন্য স্বাস্থ্যকর এবং কোনটি নয়।

একাকিত্ব স্বাভাবিক একটি অনুভূতি, কিন্তু এই অনুভূতির কারণে তাড়াহুড়া করে সম্পর্কে জড়ানো সবসময় সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। ভালোবাসা তখনই সুন্দর হয়, যখন তা ভয় বা শূন্যতা থেকে নয়, বরং বোঝাপড়া ও মানসিক স্থিরতা থেকে আসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

একাকিত্বের সময় ভুল মানুষ বেছে নেওয়ার প্রবণতা কেন বাড়ে?

আপডেট টাইম : ০৮:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬