ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সংযোগ-বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

নিজস্ব প্রকিবেদক: বাংলাদেশ ও চীন পরস্পরের মধ্যে সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, বহুপক্ষীয় প্ল্যাটফর্ম ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছে।

বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে বৈঠককালে এ আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক পর্যালোচনা করে। বিশেষ করে সংযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বহুপক্ষীয় সহযোগিতা  জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সংযুক্ত, অর্থনৈতিকভাবে প্রাণবন্ত এবং বৈশ্বিকভাবে সম্পৃক্ত বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

উভয় পক্ষ ‘এক চীন নীতি’র প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং কৌশলগত বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার প্রস্তুতির কথাও জানায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সংযোগ-বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

আপডেট টাইম : ০৬:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬