ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে আছি। স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি বর্তমানে নির্বাচনী জোটে রয়েছে এবং আসন্ন স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের বিষয়টি নির্বাচনের পরিবেশ ও সময়ের ওপর নির্ভর করবে বলে তিনি মন্তব্য করেন। দলের পক্ষ থেকে সব ধরনের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় গণভোট নিয়ে এখনো কোনো পরিষ্কার অবস্থান ব্যাখ্যা করেনি। তিনি দাবি করেন যে, এনসিপি বিরোধী দলের জায়গা থেকে সংসদে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং পুরোনো রাজনৈতিক দলগুলোর মতো সংসদকে অকার্যকর করার পথে হাঁটেনি। সংসদে নিজেদের দাবিগুলো জোরালোভাবে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানে তারা সচেষ্ট রয়েছেন।

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের অবস্থান কিছুটা সংকুচিত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, দেশের জ্বালানি সংকট এবং বর্তমানে দেশে চলমান হামের প্রকোপের মধ্যে তারা রাজপথে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি সংসদে দাবিগুলোর যথাযথ সমাধান না হয়, তবে পরিস্থিতির প্রয়োজনে আন্দোলন রাজপথে গড়াবে। এই ক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি অনেকটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি মনে করেন। কেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে, সেই প্রশ্নটিও তিনি দলটির দিকেই ছুড়ে দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য বিনিময় শেষে তারা সাংবাদিক সমিতির কার্যালয়ে ছোট পরিসরে এই ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

আপডেট টাইম : ০৮:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬