ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের মানসম্মত বই-পুস্তক রপ্তানিযোগ্য পণ্য হিসেবে বিশ্ববাজারে বড় জায়গা করে নিতে পারে।

তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের বই ছাপানোর সক্ষমতা রয়েছে, যা আমাদের বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।

আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত ‘সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বে বইয়ের দাম অনেক বেশি। কিন্তু আমাদের কারিগরি সক্ষমতা ও শ্রমবাজারের কারণে আমরা অনেক কম মূল্যে বিশ্বমানের বই সরবরাহ করতে পারি। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিশ্বের অন্যতম বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

প্রকাশনা ব্যবসাকে একটি প্রাচীন ও সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এই ব্যবসার সাথে জড়িত তারা সমাজের আলোকবর্তিকা। তাদের প্রকাশিত বইয়ের মাধ্যমেই একটি শিক্ষিত সমাজ ও জাতি গঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সেমিনারে দেশের শীর্ষস্থানীয় প্রকাশক, বিক্রেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬