ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

বিশ্বের ৮ দেশে একযোগে যাত্রা শুরু ‘এশিয়া পোস্ট’-এর, পিরোজপুরে বর্ণাঢ্য উদ্বোধন

জাকির হোসেন
আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশে একযোগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক গণমাধ্যম Asia Post। এ উপলক্ষে রবিবার (১১ মে) সকাল ১০:৩০টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কমিশনার আতাহার শাকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা সেক্রেটারি মো. আলামীন খান, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম বাবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, আধুনিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনই ‘এশিয়া পোস্ট’-এর মূল লক্ষ্য। তথ্যপ্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করবে গণমাধ্যমটি।

বক্তারা আরও বলেন, যাত্রালগ্নে তারা ‘এশিয়া পোস্ট’-এর সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট কর্তৃপক্ষ সবসময় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবে এবং সংবাদের মূল সত্য উদঘাটনে আন্তরিকভাবে কাজ করবে।

তারা আরও বলেন, বর্তমান সময়ে মানুষ সবচেয়ে বেশি নির্ভর করছে অনলাইন সংবাদমাধ্যমের ওপর। তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম দ্রুত সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেহেতু ‘এশিয়া পোস্ট’ একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম, তাই এটি সময়োপযোগী ও নির্ভরযোগ্য সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বের ৮ দেশে একযোগে যাত্রা শুরু ‘এশিয়া পোস্ট’-এর, পিরোজপুরে বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬