ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে আবারও যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির সাবেক শিল্পমন্ত্রী অ্যালেক্স সাব-কে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে ভেনেজুয়েলা।

শনিবার (১৬ মে) তাকে দেশ থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভেনেজুয়েলার অভিবাসন প্রশাসন এক বিবৃতিতে জানায়, কলম্বীয় নাগরিক অ্যালেক্স সাব যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত। বিষয়টি জনসমক্ষে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এসব অভিযোগের কারণে তাকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কলম্বিয়ায় জন্ম নেওয়া ব্যবসায়ী অ্যালেক্স সাব বামপন্থী নেতা হুগো শ্যাভেজের ১৯৯৯ থেকে ২০১৩ সালের শাসনের শেষ দিকে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি নিকোলাস মাদুরোর সরকারের একটি বড় আমদানি নেটওয়ার্ক পরিচালনা করেন।

তার বিরুদ্ধে মাদুরো ও তার সরকারের হয়ে মধ্যস্থতাকারী এবং অর্থপাচারকারী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। মাদুরো সরকারের পক্ষে কাজ করার বিনিময়ে তাকে ভেনেজুয়েলার নাগরিকত্ব ও একটি কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয়েছিল।

অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে ২০২০ সালে কেপ ভার্দেতে প্রথমবার গ্রেফতার হন অ্যালেক্স সাব। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে আবারও যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাল ভেনেজুয়েলা

আপডেট টাইম : ১২:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬