ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আগামী ৭ জুন বিসিবি নির্বাচন

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যা ৬টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আসন্ন নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোটগ্রহণ হবে। ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

আজ বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির ওপর শুনানি শেষে একই দিন বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য)। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

২৩ মে সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ঐদিনই দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পোস্টাল বা ই-ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত ই-মেইলে (bcbec2026@gmail.com) আবেদন করতে হবে।

১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল/ই-ব্যালট প্রেরণ করা হবে। ৭ জুন বাংলাদেশ সময় দুপুর ১টার মধ্যে পূরণ করা ব্যালট নির্বাচন কমিশনের কার্যালয়ে বা ই-মেইলে পৌঁছাতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আগামী ৭ জুন বিসিবি নির্বাচন

আপডেট টাইম : ১১:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬