ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সেবার মান উন্নয়নে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথ অনুসরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংক গভর্নরের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা অফিসে সেবার মান আরো গতিশীল ও কার্যকর করতে নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি বিভাগ ও শাখা অফিসের কার্যসম্পাদনের জন্য নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড রয়েছে। এসব সময়সীমা অনুসরণ করেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এ প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করতে গভর্নরের সভাপতিত্বে নিয়মিত মাসিক পর্যালোচনা সভা আয়োজন করা হবে।

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, মোট ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি বিভাগ বা শাখা অফিস সার্ভিস স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ কেইস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

এছাড়া ৩২টি বিভাগ ও শাখা অফিস ৯০ শতাংশ কেইস, ১১টি বিভাগ ও শাখা অফিস ৮০ থেকে ৮৯ শতাংশ কেইস এবং বাকি ৬টি বিভাগ ও শাখা অফিস ৬৭ থেকে ৭৯ শতাংশ কেইস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

সভায় গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট। তাই সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যেসব বিভাগ বা শাখা অফিস নির্ধারিত সময়ের মধ্যে সব কেইস নিষ্পত্তি করতে পারেনি, সেসব ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সেবার মান উন্নয়নে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথ অনুসরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংক গভর্নরের

আপডেট টাইম : ০৪:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬